১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫২১

যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৯ মে ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় উইনিক্স সিরাপগুলো উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

আপডেট: ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬