১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে ৫০০ টাকা লেনদেনের জেরে যুবলীগ নেতা জিন্নাতের ওপর হামলার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫২১

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবলীগ নেতা জিন্নাতের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি আরবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এবং শফিয়ার রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, জিন্নাতের ভাইপো রাজু ও তার সহযোগী শাহরুল ভেকুটিয়া বাজার এলাকায় ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

আহত জিন্নাত দাবি করেন, বাহ্যিকভাবে ৫০০ টাকার লেনদেনের বিষয়টি সামনে আনা হলেও মূলত দলীয় বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে। পূর্ব শত্রুতার কারণেই পরিকল্পিতভাবে তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তার।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিন্নাতকে দেখতে যান খাইরুল শেখ নামের এক প্রভাবশালী ব্যক্তি। এ সময় তিনি ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন বলে অভিযোগ করেন জিন্নাত।

এদিকে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গেলে কিছুক্ষণ পর কৃষক দল নেতা শরীফ সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি সংবাদ আকারে প্রকাশ না করার অনুরোধ জানান। তার ভাষ্য ছিল, “এটি নিউজ করার মতো বিষয় নয়।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকে বিষয়টিকে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

তবে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে ৫০০ টাকা লেনদেনের জেরে যুবলীগ নেতা জিন্নাতের ওপর হামলার অভিযোগ

আপডেট: ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬