০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নিকে যশোরে বর্ণাঢ্য সংবর্ধনা

সংরক্ষিত নারী (৩১৪) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি-কে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন চৌগাছা ও ঝিকরগাছার সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা। বুধবার (০৬ মে) সকালে ঢাকা থেকে যশোর বিমানবন্দর-এ পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও মোটরশোভাযাত্রার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়।

সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি সরাসরি যশোর কারবালা কবরস্থান-এ গিয়ে তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর তিনি ঝিকরগাছায় নিজ এলাকায় ফিরে তার স্বামী নাজমুল ইসলাম-এর কবর জিয়ারত করেন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে শহীদ ওলিয়ার রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সামাদ বড় সাহেবের কবরেও শ্রদ্ধা জানান।

এ সময় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া উল্লেখযোগ্য।

সংবর্ধনা শেষে এমপি সাবিরা সুলতানা মুন্নি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশন নির্বাচন: প্রচারণায় তুঙ্গে ‘আমিরুল-বনি’ পরিষদ

সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নিকে যশোরে বর্ণাঢ্য সংবর্ধনা

আপডেট: ০৫:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬