০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

যশোরে পরকীয়া সংক্রান্ত বিরোধে স্বামীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে মনির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫৩৬

যশোর সদর উপজেলার চাচড়া দড়িপাড়া এলাকায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে গোপালগঞ্জ জেলার চানু মোল্লার মেয়ে আসমা বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় চাচড়া দড়িপাড়া এলাকার মান্নান বিশ্বাসের ছেলে মনির হোসেনের। দীর্ঘদিন ধরে তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। সম্প্রতি নিজেদের সঞ্চয় ও এনজিও থেকে ঋণ নিয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করেন তারা।

অভিযোগ রয়েছে, বাড়ি নির্মাণের সময় ঠিকাদার কুদ্দুসের সঙ্গে আসমা বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয় বলে দাবি স্থানীয়দের।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে মনির হোসেন বাড়িতে এসে স্ত্রী আসমা বেগম ও ঠিকাদার কুদ্দুসকে একসঙ্গে দেখতে পান। এ সময় তিনি প্রতিবাদ করলে কুদ্দুস তার কয়েকজন সহযোগীকে নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে মনির গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত মনির হোসেন জানিয়েছেন, তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে অভিযোগের বিষয়ে আসমা বেগম ও ঠিকাদার কুদ্দুসের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে পরকীয়া সংক্রান্ত বিরোধে স্বামীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে মনির

আপডেট: ১০:২৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬