০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

যশোরে যানজট কমাতে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, নো-পার্কিংয়ে জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫১২

যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। সম্প্রতি যানজট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা যশোর সদর হাসপাতাল, দড়াটানা এবং আশপাশের এলাকায় নো-পার্কিং জোনে গাড়ি রাখার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করায় একাধিক চালককে জরিমানা করা হয়। কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানও তাৎক্ষণিকভাবে ট্রাফিক আইনের আওতায় শাস্তির মুখোমুখি হন।

ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যানজট কমিয়ে শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নো-পার্কিং জোনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী বলেন, দড়াটানাসহ আশপাশের এলাকায় যানজট নিরসনে নিয়মিত অভিযান শুরু হয়েছে। বিশেষ করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি মামলাও করা হয়েছে এবং চালকদের সতর্ক করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যশোর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও তারা বলছেন, শুধু জরিমানা নয়—পরিকল্পিত বিকল্প পার্কিং ব্যবস্থাও গড়ে তোলা জরুরি।

এই ধরনের অভিযান স্বল্পমেয়াদে যানজট কমাতে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং স্পেস এবং জনসচেতনতা বৃদ্ধি। শুধু আইন প্রয়োগ নয়, নগর পরিকল্পনার উন্নয়নও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবীন্দ্রজয়ন্তীতে শপথ নিচ্ছে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে ‘নতুন সূচনা’র বার্তা

যশোরে যানজট কমাতে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, নো-পার্কিংয়ে জরিমানা

আপডেট: ০৪:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬