০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৯২

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির হিসেবে এ দাবি জানান।

মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন অত্যন্ত জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানের প্রসঙ্গ তুলে বলেন, সেদিন ধর্মপ্রাণ মানুষের ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত— সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের

আপডেট: ১০:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬