০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ডিআই পিকআপে করে নির্মাণ শ্রমিকরা সুনামগঞ্জে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির ৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

সর্বাধিক পঠিত

একাধিক মামলায় নড়াইলের পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার

সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত

আপডেট: ১২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬