০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ফলতা আসনের ভোট বাতিল

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে ভারতের নির্বাচন কমিশন। শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণে ফলতা কেন্দ্রের একাধিক বুথে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ায় পুরো কেন্দ্রের নির্বাচন বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আগামী সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ১৯৪টি আসনের পরিবর্তে ১৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।

কমিশনের ঘোষণায় বলা হয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রটির ২৮৫টি বুথে ভোটগ্রহণ চলবে।

পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে, পুনর্ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে Election Commission of India।

সর্বাধিক পঠিত

একাধিক মামলায় নড়াইলের পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার

গুরুতর অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ফলতা আসনের ভোট বাতিল

আপডেট: ১২:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬