মেজর লিগ সকারে অবিশ্বাস্য এক ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে গেছে Inter Miami CF। স্থানীয় প্রতিদ্বন্দ্বী Orlando City SC-র বিপক্ষে এই নাটকীয় পরাজয় নিশ্চয়ই দ্রুত ভুলে যেতে চাইবে Lionel Messi ও তার দল।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি মিয়ামির দখলে। মাত্র ৩ মিনিটেই Telasco Segoviaর ক্রস থেকে মিকায়েল হেডে গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ মিনিটে Luis Suárez ও মেসির দারুণ সমন্বয়ে সেগোভিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
এর কিছুক্ষণ পর নিজেই দুর্দান্ত দূরপাল্লার শটে তৃতীয় গোল করেন মেসি। ৩০ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।
তবে বিরতির আগে Martín Ojedaর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো।
দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে যায়। মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিয়ামি। সেই সুযোগে একের পর এক আক্রমণ চালায় অরল্যান্ডো। দুর্দান্ত খেলতে থাকা ওহেদা আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে ৩-৩ সমতা ফেরান।
অবশেষে যোগ করা সময়ের নাটকীয় মুহূর্তে Tyrese Spicer জয়সূচক গোল করে অরল্যান্ডোকে স্মরণীয় জয় এনে দেন।
এই হারে ডার্বি জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ইন্টার মিয়ামি। এপ্রিলের শুরুতে নতুন ভেন্যু চালুর পর থেকে চার ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি দলটি।




















