লল যশোরের কেশবপুর উপজেলায় আপন ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাদুল সানা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইমাদুল উপজেলার বরনঢালী গ্রামের করিম বক্সের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইমাদুল সানা দীর্ঘ দিন ধরে তার ভাবিকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় তিনি ওই নারীকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী স্থানীয় একটি বিলে ঘাস কাটতে গেলে সুযোগ বুঝে ইমাদুল তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইমাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে শুক্রবার দিবাগত শেষ রাতে অভিযুক্ত ইমাদুল সানাকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম:
কেশবপুরে ভাবিকে ধর্ষণচেষ্টা: দেবর আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- ৫০৬
সর্বাধিক পঠিত




















