০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যশোর ইনস্টিটিউট নির্বাচন: ২০ পদের মধ্যে ১৭টিতে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র জয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১২

ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট-এর ত্রি-বার্ষিক নির্বাচনে বড় ব্যবধানে বিজয় পেয়েছে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’। ২০টি পদের মধ্যে তারা ১৭টিতে জয়লাভ করেছে। অপরদিকে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ পেয়েছে ৩টি পদ।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,০৭৭ জন ভোট দেন, যা ৭৫.১৭ শতাংশ ভোটগ্রহণের হার। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রবীণ ও নবীন ভোটাররা ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসাইন।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে কাসেদুজ্জামান সেলিম, রায়হান সিদ্দিকী প্রবাল, এ. জেড.এম. সালেক স্বপন, অধ্যাপক ইবাদত আলী, সৈয়দ শাহাজাহান আলী খোকন, সানোয়ার আলম খান দুলু, ড. শাহনাজ পারভীন, জিল্লুর রহমান, নাসির উদ্দীন মিঠু, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রফেসর শেখ জুলফিকার আলী, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, এমরান সাদিক, আনিসুজ্জামান পিন্টু, এসএম মুস্তাফিজুর রহমান কবীর, অ্যাডভোকেট আবুল কায়েস, আলমগীর হোসেন, হাচিনুর রহমান, শাহাবুদ্দীন আহমেদ সাবু ও হাবিবুর রহমান রুবেল রয়েছেন।

এদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন। বাকি ১৭ জন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

সর্বাধিক পঠিত

উলাশী জিয়ার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,

যশোর ইনস্টিটিউট নির্বাচন: ২০ পদের মধ্যে ১৭টিতে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র জয়

আপডেট: ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬