০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে নুরুজ্জামান লিটন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫২১

যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী অসুস্থ হয়ে বর্তমানে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনায় এলাকাজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে হাসপাতালে ছুটে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি সেখানে অসুস্থ আনসার আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতালে অবস্থানকালে নুরুজ্জামান লিটন চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও প্রদান করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন নেতার প্রতি আরেকজন নেতার এমন আন্তরিকতা ও মানবিক আচরণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, আনসার আলী দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আনসার আলীর দ্রুত সুস্থতা কামনায় এলাকায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: অভিযুক্ত হিশামকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য, অতীতেও ছিল সহিংসতার অভিযোগ

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে নুরুজ্জামান লিটন

আপডেট: ১২:৫৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬