১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৪৩

যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার মান্দারতলা এলাকায় আমিন তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
খবর পেয়ে বারোবাজার হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে মরদেহটি সেখানে সংরক্ষিত রয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তা এসআই ইউসুফ জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

আপডেট: ০৮:৫৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬