০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬০২

যশোরের শার্শা উপজেলায় আসন্ন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ কর্মসূচির আয়োজন করে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজেদুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর শাখার সদস্য সচিব ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী ২৭ এপ্রিল তারেক রহমান শার্শা উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কার্যক্রম পরিদর্শনে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই কর্মসূচি সফল করতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

আপডেট: ০৬:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬