ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর এ তালিকা নির্ধারণ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জাতীয় কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে এই ৩৬ জনকে মনোনীত করেছে।
মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
দলটি জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য এ তালিকাই চূড়ান্ত মনোনয়ন হিসেবে বিবেচিত হবে। দলীয় সূত্র মতে, প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক অবদান এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।




















