০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জানালেন জিএম কাদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫১২

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র পতনের পর তার সঙ্গে কুশল বিনিময়ের কথা জানিয়েছেন জিএম কাদের।

রোববার (১৯ এপ্রিল) এক টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পতনের পর তার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, তবে তা ছিল কেবল সৌজন্যমূলক।
জিএম কাদের বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন—ভালো আছেন, কেমন আছি—এই ধরনের কথা হয়েছে।”
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তিনি আবার রাজনীতিতে সক্রিয় হবেন কি না বা দলীয় কোনো পরিকল্পনা শেয়ার করেছেন কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো আলোচনা তাদের মধ্যে হয়নি।
“উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি,”—যোগ করেন তিনি।

এ সময় সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টি-র অবস্থান নিয়েও কথা বলেন জিএম কাদের। তিনি অভিযোগ করেন, এনসিপি হঠাৎ করেই তাদের সমালোচনা শুরু করেছে।

তার ভাষায়, “আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নিতে চায়। তারা মনে করছে আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ নয়, বিএনপির তো প্রশ্নই আসে না।”

এনসিপির নীতির সমালোচনা করে তিনি বলেন, “তাদের কথাবার্তায় ডাবল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। আগে যাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে, এখন আবার তাদের দলে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে—এটা গ্রহণযোগ্য নয়।”
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের অবস্থান ও পারস্পরিক সম্পর্ক নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে: জানালেন জিএম কাদের

আপডেট: ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬