০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কিশোর গ্যাংয়ের তৎপরতা: মারামারির প্রস্তুতিকালে ৫ সদস্য আটক,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬১২

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা আবারও সামনে এসেছে। মারামারির উদ্দেশ্যে জড়ো হওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ৫ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে ঝুমঝুমপুর এলাকার ‘তাছির ইলেক্ট্রিক’ দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঝুমঝুমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান আব্দুস সালাম, যিনি কোতয়ালি থানা-এ কর্মরত এসআই।
অভিযানে আটককৃতরা হলো— আরাফাত গাজী (১৮) রবি (১৬) সালমান (১৫) সাগর (১৫) সিহাব (১৫)
পুলিশ জানায়, আটককৃতরা সবাই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং তারা ওই এলাকার হাসান ও সাকিব হাসান নামে দুই যুবককে মারধরের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দ্রুত তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে একটি চাকু উদ্ধার করে।
এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানা-এ একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে রোববার আটককৃতদের আদালতে হাজির করা হলে, প্রাপ্তবয়স্ক হওয়ায় আরাফাত গাজীকে কারাগারে পাঠানো হয়। অপর চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। কিশোর গ্যাংয়ের এমন তৎপরতা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিভাবকদের সচেতনতা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে কিশোর গ্যাংয়ের তৎপরতা: মারামারির প্রস্তুতিকালে ৫ সদস্য আটক,

আপডেট: ০৮:৩০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬