০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বনগাঁও পুটখালী সীমান্তে ৫ বাংলাদেশিকে আটকের দাবি, ‘পুশইন’ সন্দেহে উত্তেজনা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫৪১

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় সূত্র। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে পরে সীমান্তের কাছাকাছি এলাকায় এনে বাংলাদেশে ঠেলে দেয়—এমন অভিযোগ উঠেছে, যা নিয়ে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে পুটখালী সীমান্ত এলাকায় পাঁচজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তারা স্থানীয়দের কাছে নিজেদের পরিচয় দেন এবং দাবি করেন যে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।
আটক ব্যক্তিরা হলেন—ইউনুস আলী (৩০), সাবু (৪০), হাবাদ আলী (২৭), আলমগীর হোসেন (৩০) এবং নান্নু মিয়া (৩৫)। তাদের সবাই বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের আটক করার পর কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এনে বাংলাদেশে ‘পুশইন’ করেছে। পরে তারা সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয় বলে দাবি করছেন স্থানীয়রা। মানবাধিকারকর্মীরা বলছেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে এ ধরনের ‘পুশইন’ কার্যক্রম দুই দেশের সম্পর্ক ও সীমান্ত ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

বনগাঁও পুটখালী সীমান্তে ৫ বাংলাদেশিকে আটকের দাবি, ‘পুশইন’ সন্দেহে উত্তেজনা

আপডেট: ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬