১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দামে বড় বৃদ্ধি আজ থেকে কার্যকর নতুন দর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৫১১

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বেড়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছে, যা লিটারে ১৮ টাকা বৃদ্ধি। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে—লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় উন্নীত হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষি খাতে সেচ কার্যক্রম এবং পণ্য পরিবহনে ডিজেল ব্যবহারের কারণে এর প্রভাব বেশি পড়তে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় অব্যাহত থাকতে পারে, যা সরাসরি ভোক্তা পর্যায়ে ব্যয়ের চাপ বাড়াবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ৫০ শয্যা হাসপাতাল ও শ্রমিক মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জ্বালানি তেলের দামে বড় বৃদ্ধি আজ থেকে কার্যকর নতুন দর

আপডেট: ০৭:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬