০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যশোরে ৮০ পিস ইয়াবাসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোরে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারিফুল ইসলাম @ ববি (৪০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৫৫ মিনিটে যশোর কোতোয়ালী মডেল থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের বেজপাড়া মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে জনৈক রেজাউল করিমের বাড়ির সামনে ইট সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মোঃ তারিফুল ইসলাম @ ববির পরিহিত প্যান্টের ডান পাশের সামনের পকেট থেকে জিপারযুক্ত স্বচ্ছ পলিথিনে রাখা ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামির নাম ও পরিচয়:
মোঃ তারিফুল ইসলাম @ ববি (৪০), পিতা- আব্দুর রশিদ (মেম্বার), মাতা- মোছাঃ সুফিয়া বেগম, গ্রাম- বালিয়া ভেকুটিয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- যশোর।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে একই দিন (১৮ এপ্রিল ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৮ দিন পর মৃত্যুবরণ করলেন পুলিশ সদস্য সেজান হাসান দিপু, যশোরে দাফন সম্পন্ন

যশোরে ৮০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট: ০৬:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬