০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় ১৯৭১ সালের পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬১৫

যশোরের চৌগাছা উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারনিবাস ব্রিজের নিচ এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারনিবাস গ্রামের মৃত একাব্বার মন্ডলের ছেলে দকদার ফকির (৬৫) নিজ জমিতে কচু রোপণের জন্য মাটি খনন করছিলেন। এ সময় তিনি মাটির নিচে মর্টারশেলের মতো একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটি মাটি থেকে তুলে আনেন।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় এটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে এটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার জানান, মরিচা ধরা মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক নির্দেশনাও দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

চৌগাছায় ১৯৭১ সালের পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

আপডেট: ০২:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬