০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শার্শার কন্যাদহ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫০৫

যশোরের শার্শা উপজেলা-এর ৯নং উলাশী ইউনিয়নের কন্যাদহ মাদ্রাসায় ২০২৬ সালের ২৬তম দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষকসহ দেশের যোগ্য নাগরিক তৈরি হবে। তাই তোমাদের সবাইকে মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের স্মৃতিময় মুহূর্তগুলো তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
সবশেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয় এবং এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের ঘোষণা

শার্শার কন্যাদহ মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট: ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬