০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ শ্রমিক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন শ্রমিক নিহত হন এবং আহত হন আরও ৬ জন। নিহতরা সবাই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের সোহরাব হোসেন, মোহাম্মদ আফজাল হোসেন ও সালেক; বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন, বিষু, আবুল হোসেন এবং আব্দুর রশিদ।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে ৭টি মরদেহ উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন জানান, রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জন মৃত এবং ৬ জন জীবিত ছিলেন।

বর্তমানে নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ শ্রমিক

আপডেট: ১০:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬