১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬০৮

রাজধানীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন ওরফে মঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকা থেকে মঈনসহ তার আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, চাঞ্চল্যকর এই চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ মোট সাতজন বর্তমানে র‍্যাবের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে রাজধানীর সিকেডি ইউরোলজি হাসপাতালে একদল ব্যক্তি চাঁদা দাবি করে এবং সেখানে ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় হাসপাতালটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই রাতে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা অধ্যাপক ডা. কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরবর্তীতে, ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করা হয়। ওই মামলার ভিত্তিতেই র‍্যাব অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট: ০৩:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬