যশোর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ৯৭৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ইব্রাহিম হোসেন যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকার আশরাফ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে তল্লাশি করে ৯৭৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- ৫০৫
সর্বাধিক পঠিত




















