০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, গোগা বিওপির একটি চৌকস টহল দল শুক্রবার বিকেলে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৬ হাজার ৮শ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উলাশীতে জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

আপডেট: ১০:৩১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬