০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যশোরে একদিনের সরকারি সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫১৫

নিজ শহর যশোর-এ একদিনের সরকারি সফরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি সরকারি ও দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভাটি অনুষ্ঠিত হবে তারেক রহমান-এর সম্ভাব্য যশোর সফর উপলক্ষে, যেখানে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর উদ্বোধনস্থল পরিদর্শন করবেন এবং শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
বিকেলে তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল সাড়ে ৩টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ বিতরণ করবেন এবং বিকেল ৪টায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে উচ্চশিক্ষার জন্য বৃত্তির চেক বিতরণ করবেন।
সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নেবেন প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় যোগ দেবেন তিনি। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সর্বাধিক পঠিত

যশোরে মসজিদের উন্নয়ন তহবিল চুরি

যশোরে একদিনের সরকারি সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৮:২৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬