০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অভয়নগরে লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা, অনিয়মে হাসপাতালে জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫০৮

যশোরের অভয়নগর উপজেলায় লাইসেন্স না থাকা ও নানা অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা এবং অপর একটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় উপজেলার “মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার” নামের একটি ক্লিনিক সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি যথাযথ অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত “আল মদিনা প্রাইভেট হাসপাতাল”-এ অভিযান চালায়। সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে আধুনিক চিকিৎসা সরঞ্জামের পরিবর্তে ইজিবাইকের লাইট ব্যবহার করতে দেখা যায়, যা উপস্থিত কর্মকর্তাদের বিস্মিত করে।
এছাড়া হাসপাতালটিতে খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ, রোগীদের জন্য পর্যাপ্ত বেডের অভাব এবং সঠিক রোগী রেজিস্টার সংরক্ষণ না করার মতো গুরুতর অনিয়ম লক্ষ্য করা যায়। এসব অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয়দের মধ্যেও এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

যশোরে মসজিদের উন্নয়ন তহবিল চুরি

অভয়নগরে লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা, অনিয়মে হাসপাতালে জরিমানা

আপডেট: ০৮:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬