০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে ৪৫ লক্ষ টাকার স্বর্ণের বারসহ আটক ১,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৫৩

যশোরে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহ এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪০.৬০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও নগদ ৫,০৭০ টাকা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. আলামিন (৩২)। তিনি যশোরের শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়দাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। এছাড়া জব্দকৃত মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ ৫,০৭০ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

অ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির মানববন্ধন,

যশোরে ৪৫ লক্ষ টাকার স্বর্ণের বারসহ আটক ১,

আপডেট: ১০:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬