০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মহান স্বাধীনতা দিবসে সোনামুখী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৫১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা এলাকায অবস্থিত সোনামুখী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও মূল্যবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

সর্বাধিক পঠিত

স্বর্ণ বন্ধক নিয়ে অভিযোগের মুখে যশোরে ব্যবসায়ী প্রকাশ আটক, পরে মুচলেকায় মুক্তি

মহান স্বাধীনতা দিবসে সোনামুখী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬