০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে হিজড়া জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৫৪

যশোরে হিজড়া জনগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্তকরণে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোর শিশু নিলয় ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অর্পণ মানব কল্যাণ সংস্থা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম, যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (ওসি অপারেশন) মমিনুল হক এবং যশোর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাহাত ইমাম হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সরকারি সেবা গ্রহণে বৈষম্য, সামাজিক কুসংস্কার, পরিচয় সংকট এবং স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতার মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
অংশগ্রহণকারীরা এসব প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। তারা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার, এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার সুপারিশ করেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

স্বর্ণ বন্ধক নিয়ে অভিযোগের মুখে যশোরে ব্যবসায়ী প্রকাশ আটক, পরে মুচলেকায় মুক্তি

যশোরে হিজড়া জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

আপডেট: ০৮:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬