০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

হাম আতঙ্কে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫০

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫১১

রাজশাহীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ৪ শিশুর মৃত্যু হয়।

এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৭৯ জনে।
চিকিৎসকরা বলছেন, হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সময়মতো টিকাদান নিশ্চিত না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা সতর্ক করে জানান, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

হাম আতঙ্কে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫০

আপডেট: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬