০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে এনআরবি ব্যাংক পিএলসি-এর প্রণোদনা ঋণ বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৫৮

:ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদার করতে যশোরে প্রণোদনা ঋণ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে এনআরবি ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্যাংকের যশোর শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্ষুদ্র হিসাবধারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক রুকনুজ্জামান। তিনি ১৬ জন গ্রাহকের হাতে ঋণের চেক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক রিয়াজুল হক এবং ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার।
আয়োজকরা জানান, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারীদের জন্য ঘোষিত ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এই ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করা এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
অনুষ্ঠানে ঋণপ্রাপ্ত গ্রাহকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। একজন জুয়েলারি বক্স প্রস্তুতকারক উদ্যোক্তা, একজন মোটরসাইকেল ও প্রাইভেটকারের সিট বাঁধাই কর্মী এবং একজন কম্পিউটার টাইপিং ও ফটোকপি ব্যবসায়ী জানান, ছোট ব্যবসা হওয়ার কারণে তারা এতদিন ব্যাংক থেকে ঋণ পেতে ব্যর্থ হন। বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও কোনো সাড়া পাননি।

তারা আরও জানান, বাধ্য হয়ে এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা চালাতে হয়েছে, যা তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল। তবে সহজ শর্তে ঋণ প্রদানের সুযোগ সম্পর্কে জেনে তারা আবেদন করেন এবং অল্প কাগজপত্রেই দ্রুত ঋণ পেয়ে উপকৃত হন। এজন্য তারা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা ঋণ সুবিধা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবেন এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

সর্বাধিক পঠিত

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন

যশোরে এনআরবি ব্যাংক পিএলসি-এর প্রণোদনা ঋণ বিতরণ

আপডেট: ০৪:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬