০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রাফিয়া সুলতানার মৃত্যুতে শোক: এনসিপির সাহসী নেত্রীকে হারাল বগুড়া

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫১২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) আর নেই। গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, রাফিয়া সুলতানার অকাল প্রয়াণে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে—যা এনসিপির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, রাফিয়া সুলতানা শুধু একজন রাজনৈতিক কর্মীই নন, তিনি ছিলেন দৃঢ়চেতা ও সংগ্রামী একজন তরুণ নেত্রী। তার কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ এবং সংগঠনের প্রতি অঙ্গীকার সহকর্মীদের অনুপ্রাণিত করত।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) প্রার্থী হিসেবে অংশগ্রহণ তার নেতৃত্বের দৃঢ়তা ও সাহসিকতারই প্রমাণ বহন করে।
রাজনৈতিক অঙ্গনে তার এই অকাল বিদায়ে সহকর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনা করেছে দলীয় নেতাকর্মীরা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এনসিপি।

সর্বাধিক পঠিত

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

রাফিয়া সুলতানার মৃত্যুতে শোক: এনসিপির সাহসী নেত্রীকে হারাল বগুড়া

আপডেট: ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬