০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ৩ মাসের কন্যা শিশুকে হত্যার অভিযোগে মা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬১৯

নড়াইল সদর উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় ৩ মাস বয়সী কন্যা শিশু তাবাসসুমকে হত্যার অভিযোগে তার মা আরিফা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।
:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগমের সঙ্গে মানিক চান মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর থেকেই আরিফা বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার দিন সকালে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে—আরিফা তার নিজের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে সকাল ১১টার দিকে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, তার প্রবাসী ভাই কুয়েত থেকে ফোন করে ওই দিন বাড়িতে ফেরার কথা বলেছিলেন। কিন্তু ভোরেই তিনি খবর পান, তার ভাতিজিকে হত্যা করা হয়েছে। তিনি শিশুর গলায় আঘাতের দাগ দেখেছেন বলেও দাবি করেন।
:
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য মা আরিফাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-্্্

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

নড়াইলে ৩ মাসের কন্যা শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আপডেট: ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬