০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫২০

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্য খালাস করার সময় ক্রেনের সিলিং দড়ি (তার) ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় সোহেল (৫২) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের টিটিআই (ট্রান্সশিপমেন্ট টার্মিনাল) মাঠে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

শাহজাহান আলী (৫৬), পিতা- আফতাব হোসেন। গ্রাম: পাঠবাড়ি (কাগজপুকুর), বেনাপোল পোর্ট থানা।
সোহেল (৫২), পিতা- মোস্তফা। গ্রাম: সাদিপুর (বড় আঁচড়া), বেনাপোল।
তারা দুজনেই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১)-এর সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টিটিআই মাঠে একটি ভারতীয় ট্রাক থেকে ক্রেনের সাহায্যে লোহার ভারী শিট (প্লেনশিট) বাংলাদেশি ট্রাকে লোড করার কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ ক্রেনের সিলিং দড়ি ছিঁড়ে গেলে বিশালাকার লোহার শিটগুলো নিচে কর্মরত শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। এতে শাহজাহান ও সোহেল দুজনেই পিষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারণ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইব্রাহীম শ্রমিক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বন্দরে পণ্য খালাসের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একজন অভিজ্ঞ সহকর্মীকে হারিয়ে শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকেরা।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের ঘোষণা

বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

আপডেট: ০৯:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬