০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

যশোরে ৫০ পিস ইয়াবাসহ যুবক আট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫১৪

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) গভীর রাতে ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন হোসেন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে খোলাডাঙ্গা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ক্যাম্পের সদস্যরা। এসময় সন্দেহভাজন হিসেবে রিপনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক রিপন হোসেন ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারের পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও জানান, এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত

যশোরে বর্ণিল আয়োজনে পালিত হবে পহেলা বৈশাখ: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

যশোরে ৫০ পিস ইয়াবাসহ যুবক আট

আপডেট: ০৩:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬