০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ইজিবাইকসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫১১

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি ইজিবাইকসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৫ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তির নাম কালাম হোসেন। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বকবু সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও টহলের অংশ হিসেবে গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনভাবে চলাচলের সময় কালাম হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ বোতল উইনিক্স সিরাপ, ১১ বোতল এসকফ (ESKUF) সিরাপ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা। তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বাধিক পঠিত

যশোরে ডিবির অভিযানে ‘সৌদি রিয়াল’ প্রতারণা চক্রের দুই সদস্য আটক

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও ইজিবাইকসহ আটক ১

আপডেট: ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬