১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫১২

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ এপ্রিল) রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এই মাদক জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ‘WINCEREX’ নামক নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র কিংবা যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী তা ধ্বংস করার প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শার পিআইও শাহারিয়ার রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ

শার্শা গোগা সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১১:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬