০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫১৫

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ দাবিকে সামনে রেখে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে একটি বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এ ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ওয়াকআউট করেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের সদস্যরা।

সর্বাধিক পঠিত

বাঘারপাড়ায় নছিমন ও অটোভ্যানের সংঘর্ষে চালক আহত

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

আপডেট: ১১:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬