০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরি, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬১৫

যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত টেলিটক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অফিসের ইনচার্জ মোঃ সেলিম রেজা।

অভিযোগ সূত্রে জানা যায়, পহেলা এপ্রিল বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো অফিসের কার্যক্রম শেষে ইনচার্জ মোঃ সেলিম রেজা সহকর্মীদের নিয়ে অফিস বন্ধ করে চলে যান। এরপর রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকে তারা আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার ৩০০ টাকা, একটি পানির মোটর এবং এয়ার কন্ডিশনের (এসি) পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় বিষয়টি ধরা পড়ে। পরে ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। তিনি দ্রুতই চোরদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে টেলিটক অফিসে দুঃসাহসিক চুরি, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট

আপডেট: ০৭:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬