০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় বাড়ির নির্মাণকাজ বন্ধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫০৭

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী চক্র হিসেবে পরিচিত সাইফুল বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাছুম হোসেন গত ১৮ মার্চ ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। একই দিন সকালে শ্রমিক নিয়োগ করে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। এ সময় সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র—লোহার পাইপ, দা ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

অভিযোগ রয়েছে, তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। মাছুম হোসেন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, “আমাদের অনুমতি ছাড়া এখানে বাড়ি করতে পারবি না। বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে, না হলে তোকে মেরে ফেলবো।”

এ সময় মাছুম চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে আবারও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মাছুম হোসেন বলেন, “আমি আমার বসতবাড়িতে ভবন নির্মাণের কাজ শুরু করেছিলাম। কিন্তু সাইফুল বাহিনী শ্রমিকদের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তারা আমাকে মিথ্যা মামলায় জড়িয়েও হয়রানি করছে। এসব মামলা ইতোমধ্যে আদালতে খারিজ হয়েছে। আমি তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ: প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের ওপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগ

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় বাড়ির নির্মাণকাজ বন্ধ

আপডেট: ১১:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬