০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সীমান্তে কড়া নজরদারি: যশোরে বিজিবির বিশেষ অভিযান জোরদার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫০৭

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় যশোর রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। একইসঙ্গে অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে জোরদার করা হয়েছে নজরদারি।

মঙ্গলবার (৩০ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
বিজিবি গৃহীত কার্যক্রমের মূল লক্ষ্যগুলো হলো—জ্বালানি ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা

ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা
সীমান্ত ও নৌপথে জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধ করা
,সীমান্ত এলাকায় অবৈধ মজুদ সম্পূর্ণরূপে বন্ধ করা
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন ইতোমধ্যে ব্যাপক তৎপরতা চালিয়েছে। এর মধ্যে রয়েছে—

১৯২টি বিশেষ তল্লাশি অভিযান ২৯টি সীমান্তবর্তী ফিলিং স্টেশন পরিদর্শন১৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল১১৩১টি চেকপোস্ট পরিচালনা
স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভা
বিভিন্ন সংস্থার সঙ্গে ৯৭টি যৌথ অভিযান ও চেকপোস্ট

এছাড়া নৌপথে পাচার ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে নিয়মিত ৬টি টহল পরিচালনা করা হচ্ছে, যার ফলে নদীপথেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

বিজিবি মনে করে, সংশ্লিষ্ট সকল সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব। এ বিষয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় জ্বালানি সংক্রান্ত সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করতে।, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সারাদেশের ৯টি জেলায় ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে ফার্মেসিতে অবৈধ প্যাথেডিন রাখার দায়ে ওষুধ ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সীমান্তে কড়া নজরদারি: যশোরে বিজিবির বিশেষ অভিযান জোরদার

আপডেট: ০৪:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬