০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

শার্শা উপস্বাস্থ্য কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত: ঝুঁকিতে জনসাধারণ, দ্রুত সংস্কারের দাবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫১০

যশোরের শার্শা উপজেলার শার্শা বাজার সংলগ্ন অবস্থিত শার্শা উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থেকে বর্তমানে একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় শতবর্ষ পুরনো এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এখন জনসাধারণের জন্য আশীর্বাদের বদলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে, আবার কিছু অংশ ঝুঁকিপূর্ণভাবে ঝুলে রয়েছে। চারদিকে আগাছা ও জঙ্গলে ঢেকে গেছে হাসপাতাল চত্বর, যা দীর্ঘদিনের অব্যবস্থাপনারই প্রমাণ বহন করছে।

শুধু প্রধান ভবনই নয়, হাসপাতালের পাশেই অবস্থিত আরেকটি ভবনের অবস্থাও অত্যন্ত নাজুক। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—বিশেষ করে পথচারী ও আশপাশের দোকানদারদের জন্য এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ছিল এলাকার মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। এখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হতো এবং আশপাশের গ্রাম থেকে রোগীরা এসে সেবা গ্রহণ করতেন। কিন্তু বর্তমানে অবকাঠামোগত দুরবস্থা ও সেবার মানের অবনতির কারণে মানুষ বাধ্য হয়ে দূরের হাসপাতালে ছুটছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার বা উন্নয়নের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত হাসপাতালটির সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি পুনর্গঠন করে একটি আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা হলে এলাকার মানুষের চিকিৎসা সেবা অনেক সহজলভ্য হবে।
এ বিষয়ে শার্শা প্রতিনিধি আলমগীর হোসেন বলেন,
“জনগণের কল্যাণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভাবে অবহেলায় পড়ে থাকতে পারে না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হাসপাতালটির সংস্কার ও মানোন্নয়ন নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ আবারও স্বাভাবিক চিকিৎসাসেবা পেতে পারেন।”

সর্বাধিক পঠিত

বাঘারপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

শার্শা উপস্বাস্থ্য কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত: ঝুঁকিতে জনসাধারণ, দ্রুত সংস্কারের দাবি

আপডেট: ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬