০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

যশোরের চৌগাছায় পুকুর খননে উদ্ধার ১৯৭১ সালের মর্টারশেল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫৫৮

যশোরের চৌগাছা উপজেলায় পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় মহান মুক্তিযুদ্ধের একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে গ্রামের খলেক মাস্টারের ছেলে শরিফ উদ্দিন (৩৩) তার বাড়ির পুকুর খননের কাজ করছিলেন। এ সময় মাটি খননের একপর্যায়ে শ্রমিকরা একটি সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান, যা দেখতে অনেকটা মর্টারশেলের মতো। পরে স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনাটি জানতে পেরে পাশের চা দোকানি মাজেদুল ইসলাম দ্রুত দশপাখিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আমিরুল ইসলাম বিষয়টি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমকে অবহিত করেন।

পরবর্তীতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায় এবং জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এই মর্টারশেলটি দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মর্টারশেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এটি অবিস্ফোরিত হওয়ায় বিশেষজ্ঞদের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে এবং এ ধরনের বস্তু দেখলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

যশোরের চৌগাছায় পুকুর খননে উদ্ধার ১৯৭১ সালের মর্টারশেল

আপডেট: ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬