০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫১২

যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মামুন হোসেন মুসা (৩৪) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সীতারামপুরের বাংলা বাজার বিশ্বাস মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মামুন সীতারামপুর পশ্চিমপাড়া এলাকার নুরনবীর ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মামুন হোসেন বিশ্বাস মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের চঞ্চল (২৮) ও আশরাফ (৪৭)-সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে মামুনকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
মামুনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনদের দাবি, মামুনকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হবে জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা

আপডেট: ১১:১৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬