পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে আগামীকাল রোববার (২৯ মার্চ) খুলছে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও কাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।
সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় কাল ২৯ মার্চ থেকে নিয়মিত পাঠদান শুরু হচ্ছে। উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ৯ মার্চ থেকেই দেশের সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়েছিল।
:
রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল খোলার পর পরবর্তী ১০টি শনিবার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে। অর্থাৎ আগামী ৪ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে।
০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
শিরোনাম:
দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: ১০ শনিবার চলবে প্রাথমিকের ক্লাস
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- ৫১২
সর্বাধিক পঠিত





















