০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

দালালের প্রলোভনে ভারতে গিয়ে আটক দুই নারী, বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবাসন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫১০

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পর পুলিশের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন (আইসিপি) পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
ফেরত আসা দুই নারী হলেন—ঢাকার কামরাঙ্গীরচর এলাকার হাসনায়ারা ওরফে নূপুর (১৮) এবং খুলনা সদর থানার ফারজানা আক্তার ওরফে রোকাইয়া (৩৫)।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মুম্বাই ও চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

ফেরত আসা নারীরা জানান, কয়েক বছর আগে উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে প্রায় ৮ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাভোগ করতে হয় তাদের। সাজার মেয়াদ শেষে চেন্নাই ও মুম্বাইয়ের বিভিন্ন সেল্টার হোমে অবস্থানকালে দুই দেশের মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। সংস্থাটি তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম বলেন, “দালালের প্রলোভনে পড়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছি।”

সর্বাধিক পঠিত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হবে জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দালালের প্রলোভনে ভারতে গিয়ে আটক দুই নারী, বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবাসন

আপডেট: ১০:২৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬