০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলের বুজতলায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৬১৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অবস্থিত বুজতলা সার্বজনীন মন্দিরে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ থেকে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজনে অংশ নেন স্থানীয় ও আশপাশের এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ।
বুজতলা ও কাগজপুকুর এলাকার ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নামসংকীর্তন ও ধর্মীয় প্রার্থনার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলুক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম এবং গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
পুরো আয়োজনটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা এলাকায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলের বুজতলায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন:

আপডেট: ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬