০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় বিষাক্ত ট্যাবলেট পানে গৃহবধূর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৬১২

যশোরের শার্শা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে তাসলিমা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তাসলিমা উপজেলার কাশিপুর গ্রামের মুক্তার সরদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাসলিমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে সবার অগোচরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় বিষাক্ত ট্যাবলেট পানে গৃহবধূর মৃত্যু

আপডেট: ০৫:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬